পুবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আমাদের কন্ঠ ডেস্ক:
প‚বালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনা কল্যাণ ভবনে অবস্থিত প‚বালী ব্যাংকের শাখায় শেখ হাসিনার নামে থাকা লকারের দুটি চাবির একটি তার কাছেই রয়েছে। এনবিআরের একটি টিম লকারটি জব্দ করেছে।
এনবিআর স‚ত্রে জানা গেছে, লকারটির নম্বর ১২৮। এতে স্বর্ণালংকারসহ গুরুত্বপ‚র্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লকারের ভেতরে কী রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব বলেন, ‘এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।’

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ