প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় খাদ্য ও ভূমি উপদেষ্টার শোক প্রকাশ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ  ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়  খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

উপদেষ্টা আজ এক শোকবার্তায় বেদনাদায়ক  এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উপদেষ্টা  বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর সদস্য  এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। উপদেষ্টা  আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ