বদলী হলো নাচোলের আলোচিত সেই এসআই আতাউর

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এমএকে. জিলানী(নাচোল) :
অবশেষে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বদলী করা হলো নাচোল থানার সেই আলোচিত সাবইন্সপেক্টর (এসআই) আতাউর রহমানকে। ১৯ নভেম্বর নাচোল ইউপির হাঁকরইল গ্রামে এসআই আতাউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স মাদক (চোলাই মদ) উদ্ধার করে। উদ্ধারের পর মাদক তৈরীকারীদের কাউকে আটক না করে ওই গ্রামের মৃত রমজান হাজীর ছেলে নিরাপরাধ মজিবুর রহমানকে চড় মেরে হ্যান্ডকাপ লাগিয়ে উদ্ধারকৃত মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে স্থানীয় গ্রামবাসীরা প্রতিবাদ করে। এক পর্যায়ে গ্রামবাসীরা পুলিশকে অবরুদ্ধ করে ফেলে। খবর পেয়ে থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছিলে বিচার না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসী তাঁকেও অবরুদ্ধ করে। শেষে নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, অন্যান্য ইউপি সদস্যদের মধ্যস্থতায় ঘটনার সমাধান হয়। এরই জেরে পুলিশ সুপারের নির্দেশে এসআই আাতাউর রহমানকে ভোলাহাট থানায় বদলী করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ