বরগুনায় ইদ-ই-মিলাদুন্নবী পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান (বরগুনা):

মহানবী হযরত মুহাম্মদ স. জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে বরগুনায় ইদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।র‌্যালি  আলোচনা সভা পুরস্কার বিতরনী মাধ্যমে দিবসটি পালন করা হয়।

ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে র‌্যালি  শেষে বরগুনা শিল্প কলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এজেডএম সালেহ ফারুক, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির,জেলা জামায়েতের নায়েবে আমির আজহারুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সহ সভাপতি রেজাউল ইসলাম টিটু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ