জেলা প্রতিনিধি বরগুনা:
বরগুনা জেলার “কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান” বিষয়ক কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ০২ ঘটিকার সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
অধিদপ্তর বরগুনার পরিচালক,উপ- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস এর সভাপতিত্ব , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ খান, পিএসসি।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান,সকল উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি উপ প্রকৌশলী গন এবং মিডিয়ার সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি হাফিজুর রহমান। বক্তব্যেকালে তিনি কর্নেল হারুনুর রশিদ খানের পরিচিতি উপস্থাপন করেন এবং বরগুনা জেলার কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।