জেলা প্রতিনিধি (বরগুনা):
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে দিবসটি উপলক্ষে জেলা জামায়াতে ইসলাম, বিএনপি এবং ইসলামী আন্দোলন আলাদা আলাদা গণ-মিছিল ও বিজয় মিছিল করেছে।
জুলাই শহিদ মিজানুর রহমান এবং আল-আমীনের গ্রামের বাড়ীতে গিয়ে তাদের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এবং পুলিশ সুপার ইব্রাহীম খলিলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শহিদ মিজানের বাড়ী বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামে এবং আল-আমীনের বাড়ী নাপিতখালী গ্রামে। পরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলনে জেলা প্রশাসকসহ, জেলাপর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা জামায়াতে ইসলাম, বিএনপি এবং ইসলামী আন্দোলন আলাদা আলাদা গণ-মিছিল ও বিজয় মিছিল করেছে। মিছিলকারিরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলাদা আলাদা স্থানে সমাবেশ করেছে। এসময় মিছিল থেকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ এবং হাসিনার বিচার দাবী করে বিভিন্ন ¯েøাগান দেওয়া হয়। দিন ব্যাপী এ আয়োজনে বিকেলে ক্রিড়া সংস্থা এবং সরকারি শিশু পরিবারের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুলাই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাটকের আয়োজন করা হয়েছে।