বরগুনায় ভেজাল বিরোধী অভিযান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান (বরগুনা):

খাদ্যে ভেজাল দিয়ে রং বে-রঙের ডিজাইন করে ক্ষতিকারক রং মিশিয়ে আকর্ষণ বাড়িয়ে শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছে। এ খাবার অনেক সময় বয়স্করাও খেয়ে থাকে। যা শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। বাড়তে পারে ক্যান্সার ও মৃত্যুঝুঁকি।এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) বরগুনা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

এ সময় নিরাপদ খাদ্য আইনে রুচিতা বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা, পরিবেশ সংরক্ষন আইনে আনন্দ বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা, ওজন ও পরিমাপ দন্ড আইনে আদিবা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা। এছাড়া বরগুনা ফিলিং স্টেশনে তেলের ওজন পরীক্ষা করে কিছুটা ত্রুটি পাওয়া যাওয়ায় বিএসটিআই কর্তৃক পরীক্ষার নির্দেশ প্রদান করা হয়। একই সাথে তেলের মূল্য অতিরিক্ত মর্মে প্রতীয়মান হওয়ায় মূল্য সমন্বয়ের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

ভেজাল খাদ্য বিরোধী অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট ও বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহর নেতৃত্বে এ অভিযান ফরিচালিত হয়। এসময় তার সাথে থেকে সহযোগিতা করেন- বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট, বরগুনা সদর থানা, ডিবি পুলিশের টিম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম শামীম ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল। নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে এ ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বরগুনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ