বরগুনায় যৌথ বাহিনীর বিশেষ চেকপোস্ট অভিযান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান ( বরগুনা ):

বরগুনা সদরে নৌবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে বিশেষ চেকপোস্ট অভিযান এবং পুজা মন্ডব পরিচালনা করেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরগুনার সদরস্থ গৌরীচন্না বাজার সংলগ্ন কলেজ মোড় সংলগ্ন সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বদেন নৌবাহিনীর বরগুনার কন্টিনজেন্ট ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট এম জুম্মান খান (বিএন পি নং ৩৪৩৭) এর ০৯ সদস্য ০১টি সেকশন ও বরগুনা থানা এবং ট্রাফিক পুলিশের ০৩ সদস্যের সমন্বয়ে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়।চেকপোস্টে মিনি পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজির কাগজপত্র, ফিটনেস সনদ, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ ও মালামাল তল্লাশি করা হয়।তল্লাশিতে মোটরসাইকেল ৩৭টি সিএনজি ০২টি ট্রাক ০৩টি পিকআপ ০৪টি ও প্রাইভেটকার ছিলো ০১টি।

এ সময় চেকপোস্ট চলাকালীন ট্রাফিক সড়ক আইনের ০৩টি মামলায় মোটরসাইকেল ০২টি ও ট্রাক ০১টির বিপরীতে মোট ০৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

চেকপোস্ট শেষে সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেফটেন্যান্ট জুম্মান খানের নেতৃত্বে সদরের চারটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ