বহু বিবাহের নায়ক মানিকের ৮ বিয়ে : ২ স্ত্রী ডির্ভোস, এখনও ৬ বউ নিয়ে সংসার তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক
মানবাধিকার কমিশনের নাম ভাংগিয়ে একাদিক বিয়ে করে চলছে মানিক মিয়া নামের এক প্রতারক। বর্তমানে বিয়ের সংখ্যা তার ৮। যার মধ্যে ২ স্ত্রীকে ডির্ভোস দিলেও সংসার করছে ৬ স্ত্রীর সাথে। এমন এক অভিযোগের ভিত্তিতে আমাদের কন্ঠ’র এক প্রতিবেদনে উঠে এসেছে কুমিল্লা জেলার লালমাই উপজেলার ধানোরা গ্রামের মৃত আঃ হামিদের তৃতীয় সন্তান মোঃ মানিক মিয়া (৪১) এর অমানবিক সব কর্মকান্ড। প্রতারনার স্বীকার হয়ে তার নামে মামলা দায়ের করেছেন ৭ নাম্বার স্ত্রী মোসঃ আয়েশা (৪০)।

 

 

মোসাঃ আয়েশা জানায়, তাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে পাঁচ লক্ষ(৫,০০০০০) টাকা কাবিন এবং পঞ্চাশ হাজার(৫০,০০০) টাকা উসল রেখে বিয়ে করে প্রতারক মানিক। তাদের দাম্পত্ত কাল দির্ঘ ছিলো ৩ বছর ৫ মাস, এর মধ্যে প্রতারক মানিক মিয়া ৭ নাম্বার স্ত্রী আয়েশাকে রেখে আবার অষ্টম বিয়ে করে আখি নামের ৩ সন্তানের এক জননীকে। এমন সংবাদ পেয়ে মোসা: আয়েশা স্ত্রীর অধিকার চাইতে গেলে তাকে খুন ও গুমের হুমকি দেয় প্রতারক মানিক। একাধিক বার ধারালো অস্ত্র (বটি) দিয়ে স্ত্রী আয়শার হাতের আঙ্গুল কেটে দেয়ার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে।
মানবাধিকার (আসফ) এর ইনর্ফমেশন অফিসার (বাংলাদেশ)’র একজন কর্মী পরিচয়ে সে এমন প্রতারনা করে কি ভাবে জন সম্মুখে ঘুরে বেড়াচ্ছে এমন প্রশ্ন ভুক্তভোগী পরিবারের সদস্যদের। এ ব্যাপারে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ