বাংলাদেশি খেলোয়াড়দের আন্তর্জাতিক তায়কোয়ানডোতে সাফল্য

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্পোর্টস ডেস্কঃ

উত্তরার বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমির তিনজন খেলোয়াড় কোচ আমেনা বেগম প্রিয়ার নেতৃত্বে ৮ম হিরোস তায়কোয়ানডো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। থাইল্যান্ডের পাতায়া শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা গত ৯ ও ১০ আগস্ট সম্পন্ন হয়। প্রতিযোগিতায় শুভ্রনীলা ঘোষ আন্ডার-১৪ পুমসে ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতে শীর্ষে অবস্থান করেন। নুহরাতুন নাঈমা ইসলাম আন্ডার-৩০ পুমসে ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেন। অন্যদিকে রাজদীপা ঘোষ আন্ডার-১৭ পুমসে ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক লাভ করে দেশের জন্য গৌরব বয়ে আনেন। এ সাফল্যে খেলোয়াড়দের প্রশংসা করেছেন কোচ আমেনা বেগম প্রিয়া এবং একাডেমি কর্তৃপক্ষ, যা বাংলাদেশের তায়কোয়ানডো অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ