বাংলাদেশ ইট মালিক সমিতির নির্বাচনে সিরাজগঞ্জের হানিফ খান নির্বাচিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান (সিরাজগঞ্জ)ঃ
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)-এর দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) কার্যকরী পরিষদ নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক,বর্তমান রায়গঞ্জ উপজেলা ইট ভাট মালিক সমিতির সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ইট ভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আবু হানিফ খান। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ১১৩৫ ভোটের মধ্যে ১০৯৯ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। তার এ বিজয়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার ইট ভাটা মালিক, ব্যবসায়ী ও সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ¡াস দেখা দিয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ইট শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন জনপ্রিয় নেতা মো. আবু হানিফ খান। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ইট ভাটা মালিকদের নানা সমস্যা, সংকট ও দাবি-দাওয়া তুলে ধরতে তিনি গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেছেন। ফলে নির্বাচনে তার এ বিপুল বিজয়কে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের ফল প্রকাশের পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে তিনি ইট শিল্পের আধুনিকায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের উন্নয়নে আরও কার্যকর ভ‚মিকা রাখবেন। নির্বাচিত হওয়ার পর তার প্রতিক্রিয়ায় মো. আবু হানিফ খান জানান,দেশের সকল ইট ভাটা মালিক, ভোটার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই। সকলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে ইট শিল্পের উন্নয়ন এবং মালিকদের স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ আবু হানিফ খান বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হওয়ায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু ফুলেল শুভেচ্ছা জানান ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ