স্পোর্টস ডেস্কঃ
এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের আসন্ন এই সিরিজকে সামনে রেখে টিকিটের ম‚ল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা দিয়ে মাঠে বসেই খেলা উপভোগ করা যাবে।
বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার এই সিরিজটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।
টিকিট পাওয়া যাবে বিসিবির অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট মড়নপনঃরপশবঃ.পড়স.নফ এবং বিসিবি টিকিট অ্যাপ। এবারের সিরিজে শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকা থেকে সবচেয়ে কম টাকা খরচ করে খেলা দেখতে পারবেন দর্শকরা। এই দুই জায়গা থেকে খেলা দেখতে খরচ হবে ১৫০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-প‚র্ব গ্যালারি) টিকিটের ম‚ল্য ২৫০ টাকা।
ক্লাব হাউস (ব্লক এ১- ই১) থেকে খেলা দেখতে চাইলে দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গা থেকে খেলা দেখতে চাইলে টিকিটপ্রতি খরচ করতে হবে ২০০০ টাকা।