বাউফলে অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর বাউফল উপজেলার একটি দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ-পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটির হাত-পা ও মাথা নেই। পাশে পড়ে ছিল একটি নীল রঙের শিশুর প্যান্ট। প্রত্যক্ষদর্শীদের মতে, লাশটি আনুমানিক ৭ থেকে ৮ বছর বয়সী কোনো শিশুর হতে পারে। কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুর্গম এলাকায় পৌঁছানোর পর প্রাথমিকভাবে মরদেহটি শনাক্ত করা কঠিন ছিল। পরে সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এটি একটি শিশুর অর্ধগলিত মরদেহ।
তিনি আরও বলেন, মরদেহটি কোথা থেকে এসেছে, কীভাবে এখানে এসেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে আশপাশের সব থানায় তথ্য পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, লাশটির সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ