বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের নতুন কমিটির নেতৃত্বে এলেন মাহমুদ হাসান খান। শনিবার (১৪ জুন) রাজধানীর উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত অফিস বেয়ারার নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগে গত ৩১ মে বিজিএমইএ নির্বাচন শেষ হয়। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ৮টি অফিস বেয়ারার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন প্রার্থী। সব প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে কোনও আপিল না থাকায় বিজিএমইএ নির্বাচন বোর্ড তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

 

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এ সময় বোর্ডের অন্য দুই সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন ও আশরাফ আহমেদ উপস্থিত ছিলেন।

নতুন কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন—

প্রথম সহ-সভাপতি: সেলিম রহমান

সিনিয়র সহ-সভাপতি: ইনামুল হক খান

সহ-সভাপতি: মো. রেজোয়ান সেলিম

সহ-সভাপতি (অর্থ): মিজানুর রহমান

সহ-সভাপতি: ভিদিয়া অমৃত খান

সহ-সভাপতি: মো. শিহাব উদ্দোজা চৌধুরী

সহ-সভাপতি: মোহাম্মদ রফিক চৌধুরী

নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, ‘নতুন নেতৃত্বের প্রতি আমাদের প্রত্যাশা—তারা তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো ও বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।’

তিনি একইসঙ্গে বিজিএমইএ নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সদস্যদেরও আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, আগামী ১৬ জুন বিজিএমইএ কমপ্লেক্সে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নব-নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ