বিনোদন ডেস্কঃ
নিজের ফ্যাশন সেন্স এবং সাহসী স্টাইল স্টেটমেন্টের জন্য সোশাল মিডিয়ায় সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। বিভিন্ন সময়ে অভিনব পোশাক, চমকপ্রদ লুক এবং নির্দ্বিধায় প্রকাশিত মতামতের মাধ্যমে তিনি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই তাকে ‘ভাইরালকন্যা’ বললেও ভুল হবে না। এবার সেই উরফিকে ঘিরে শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন। খবর অনুযায়ী, উরফির হবু বর নাকি দিল্লিনিবাসী এক প্রভাবশালী শিল্পপতি। তাঁদের নাকি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তবে প্রেমিক একেবারেই প্রচারবিমুখ। এ কারণেই এখন পর্যন্ত ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দেননি তাঁরা। যদিও এই খবরে উরফির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এবং কৌত‚হল তুঙ্গে। উরফি জাভেদের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন সিরিয়াল