বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার (২৭ আগস্ট) এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, বিরামপুর সরকারি কলেজের উপাধ‍্যক্ষ অদৈত কুমার অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, বিএম কলেজের অধ‍্যক্ষ রেজাউল করিম ডাবলু, বিরামপুর মহিলা কলেজের সিনিয়র প্রভাষক মোসফিকুর রহমান, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ২০ বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আত্তাকভির আমিন তন্ময়, কাটলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফাইমা আক্তার, জোতবানি ইউপি’র প‍্যানেল চেয়ারম্যান নুরন্নবী মন্ডল নয়ন, দিওড় ইউপি’র প‍্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহবায়ক শাহ্ আলম মন্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) মোরশেদ মানিক প্রমূখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ