মোঃ শাহ্ আলম মন্ডল:
দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে কৃষি অফিস চত্বরে কয়েকটি স্টল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিঞা, সমবায় অফিসার রাকিবুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রম‚খ।
পার্টনার কংগ্রেসে উপজেলার প্রান্তিকসহ বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট উদ্যােক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পার্টনার কংগ্রেসে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসম‚হ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প কাজ করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আধুনিক কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ