‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার’

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ।
সংবাদ মাধ্যম রোসিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেভ এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে।’ পাত্রুশেভ জোর দিয়ে বলেন, ‘পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে, আমরা এখন বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে শক্তিশালী।
অনেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সবচেয়ে শক্তিশালী বললেও তা সঠিক নয় উল্লেখ করে পাত্রুশেভ দাবি করেন, ‘আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্প‚র্ণ সক্ষম। তবে তিনি সতর্ক করে বলেন, এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে। তিনি জোর দিয়ে বলেন, জনসমর্থন ছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীর ওপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে। সুত্র: মেহের নিউজ এজেন্সি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ