ভোলায় একদিনে ইমাম খুন, নদী থেকে মরদেহ উদ্ধার, দুই শিশুর মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলা জেলা সদর ও তজুমদ্দিন উপজেলায় শনিবার (৬ সেপ্টেম্বর) একদিনেই একাধিক মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস, ইসলামি ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক নোমানী নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তার বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাÐের পর শহরে প্রতিবাদ মিছিল বের হয় এবং এলাকাবাসী দ্রæত খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
একইদিন বিকেলে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর লাদেন সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
শনিবার দুপুরে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি গ্রামে ফজলু ও রেহানা দম্পতির ৮ বছর বয়সী কন্যা মনিফা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। মা রান্নার কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি বুঝতে পারেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সোনাপুর ইউনিয়নের চর লাদেন এলাকার কৃষক আব্দুল মান্নানের ৫ বছর বয়সী মেয়ে মুনতাহা মাঠ থেকে একা বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে তাকে পথের পাশে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। স্পিডবোটে করে হাসপাতালে নেওয়া হলেও তার জীবন রক্ষা করা যায়নি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, আমরা নোমানী হত্যাসহ অন্যান্য গুরুত্বপ‚র্ণ ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অপরাধীদের দ্রæত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ