এজাজ চৌধুরী (মঠবাড়িয়া)ঃ
মঠবাড়িয়ায় এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়াই নামের আগে ডাক্তার পদবী ব্যবহার এবং চেম্বার খুলে প্রতারণার দায়ে দুই ভুয়া চিকিৎসককে অর্থদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৪ এপ্রিল শুক্রবার রাত ৮ থেকে ১১টা পর্যন্ত পৌর শহরের মডেল মসজিদ সংলগ্ন এলাকা ও মিরুখালী রোডে পৃথক দুটি অভিযান চালানো হয়। ডিজিএফআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদালত পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
আদালত সুত্রে জানা যায়, পৌর শহরের মডেল মসজিদের পাশে ইসমাইল মার্কেটে চেম্বার খুলে নিজেকে নিঃসন্তান দম্পতির চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন সুমাইয়া আক্তার। এমবিবিএস ডিগ্রী না থাকাতেও নামের আগে ডাঃ লাগিয়ে সুমাইয়া দীর্ঘদিন ধরে জটিল রোগের ব্যবস্থাপত্র, আলট্রাস্নোগ্রাম করে প্রতারণা করে আসছিল। প্রকৃতপক্ষে তার কোনো মেডিকেল ডিগ্রি নেই। শুক্রবার রাত ৮ ওই চেম্বারে অভিযান চালানো হলে সুমাইয়া আক্তার তার দোষ স্বীকার করেন। এসময় ম্যাজিস্ট্রেট তাকে ১০ হাজার টাকা অর্থদÐ প্রদান করেন। একই সঙ্গে শনিবারের মধ্যে ডাক্তার পরিচয় সংবলিত সব বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণের লিখিত হলফনামা দেন সুমাইয়া।
অপরদিকে রাত ১০ টায় পৌর শহরের মিরুখালী রোডের ওরো ম্যাক্স ডেন্টাল কেয়ারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে মো: শাহাদাৎ হোসেন নামে এক ব্যক্তি বিডিএস ডিগ্রি ছাড়াই নামের আগে ডাক্তার পরিচয় দিয়ে দন্ত চিকিৎসা দিচ্ছিলেন। অনুসন্ধানে জানা যায়, শাহাদাৎ মানবিক বিভাগ থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেছেন। ভুয়া পদবী ব্যবহার করে জনসাধারণের সাথে প্রতারণার দায়ে তাকে ১ লক্ষ টাকা অর্থদÐ প্রদান করা হয়। দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা।
ডা. সৌমিত্র সিনহা বলেন, ওরো ম্যাক্স ডেন্টাল কেয়ারে ডাক্তার পরিচয় দানকারী শাহাদাৎ হোসেন ডাক্তারী কোন প্রামানপত্র দেখাতে পারেন নি। তিনি প্রাকটিস বা চিকিৎসা দিতে পারবেন না। তবে ডাক্তারের সহকারী হিসেবে কাজ করতে পারবেন। এছাড়া ইসমাইল মার্কেটে নিঃসন্তান দম্পতির চিকিৎসক পরিচয় দেয়া সুমাইয়া আক্তারের ডাক্তারী কোন প্রমানপত্র দেখাতে পারেনি। সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন অনুযায়ী এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম