মঠবাড়ীয়ার সাবেক ওসি বাদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

মঠবাড়ীয়া থানার সাবেক ওসি মোঃ নুরুল ইসলাম বাদলের বিরুদ্ধে নানা মাধ্যমে মিথ্যা অপবাদ ও অপ-প্রচারের অভিযোগ রয়েছে। একটি স্বার্থান্বেষি কুচক্রি মহলের পক্ষ থেকে বার বারই তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করার পায়তারা চালাচ্ছে বলে মনে করছেন ওসি নূরুল ইসলাম বাদল। তিনি বলেন, কে বা কারা আমাকে সামাজিক ও অর্থনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার স্বার্থে নানা অপপ্রচারে উঠেপরে লেগেছে। তার ধারনা কুচক্রি মহলটি সরাসরি তার মুখোমুখি না হয়ে মিস সালমা আক্তার নামক একজন মহিলার দ্বারা সাজানো ও ভিত্তিহীন কল্পকাহিনী দ্বার করিয়ে বিভিন্ন দপ্তরে ভিন্ন ভিন্ন ভাবে অভিযোগ দাখিল করে ওই অভিযোগের দ্বারা সংবাদ সম্মেলন করে আমাকে অফিসিয়ালি ও সামাজিক ভাবে হয়রানি করে আসছে। তবে মিস সালমা আক্তার নামক ওই নারী কর্তৃক আমার বিরুদ্বে আনিত প্রতিটি অভিযোগই তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়, পিরোজ পুরের স্মারক নং-পুঃ অঃ পিরোজঃ (স্টেনো-১)/২০২৪/৪৮০, তারিখ-২৩/৪/২০২৪ সূত্রে জানা যায়,সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মুহাঃ নুরুল ইসলাম বাদল, এর বিরুদ্ধে জনৈক সালমা আক্তার কর্তৃক দাখিলকৃত অভিযোগ মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), পিরোজপুর অনুসন্ধান করেছেন। অনুসন্ধানে উক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় অনুসন্ধানকারী কর্মকর্তার মতামতের আলোকে তা নথিভুক্ত ‘ করা হয়েছে।

একই অভিযোগে একাধিক অনুসন্ধানকারী কর্মকর্তার প্রতিবেদনের প্রেক্ষিতে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সাবেক অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাঃ নুরুল ইসলাম বাদলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় নথিভূক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় সিআইডি হেডকোয়ার্টার্স, ঢাকার স্মারক নং-প্রশাসন/ইন্সপেক্টর (প্রসিডিং)/০১-২০২৫/১৮৫৭ তাং-০৬/০৩/২০২৫ খ্রিঃ তারিখ মূলে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সাবেক অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাঃ নুরুল ইসলাম বাদল এর বিরুদ্ধে আনীত অভিযোগটি মোঃ মতিউর রহমান শেখ, অতিরিক্ত আইজিপি, সিআইডি, বাংলাদেশ পুলিশ, ঢাকা নথিভূক্ত করেন। এছাড়া স্মারক নং-প্রশাসন/ইন্সঃ(প্রসিডিং)/০১-২০২৫/১৮৫৭/১(১০) তারিখঃ ১০/৩/২০২৫ এর আদেশ মতে দেখা যায়, যেহেতু, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাঃ নুরুল ইসলাম বাদল,  জেলা গোয়েন্দা শাখা, জামালপুর কর্মরত (সাবেক অফিসার ইনচার্জ, মঠবাড়িয়া থানা, পিরোজপুর জেলা) এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অধীনে বিভাগীয় ব্যবস্থা গ্রহন, নিষ্পত্তি এবং যাবতীয় কার্যক্রম সম্পাদনের জন্য স্মারক নং-৪৪.০১.০০০০.০১২.২৭.২১৫.২৩/২৬৯৫, তারিখ-৩০/১২/২০২৪ খ্রিঃ মূলে পুলিশ হেডকোয়ার্টার্স হতে পত্র অত্রাফিসে গৃহিত হয় এবং যেহেতু, বর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগকারী সালমা আক্তার কর্তৃক আনীত অভিযোগ সংক্রান্তে কৈফিয়ত তলব করা হলে ব্যক্তিগত শুনানী চেয়ে কৈফিয়ত তলবনামার লিখিত জবাব দাখিল করেন। তদপ্রেক্ষিতে গত ০৬/২/২০২৫ খ্রিঃ ব্যক্তিগত শুনানী গ্রহণের দিন ধার্য করা হয়। ধার্য তারিখ বর্ণিত পুলিশ পরিদর্শক হাজির হলে তার বক্তব্য গ্রহণ করা হয়। তিনি অভিযোগের দায় হতে অব্যাহতি প্রার্থনা করেন। সার্বিক বিশ্লেষণ এবং  রেকর্ডপত্রাদি পর্যালোচনান্তে অভিযুক্ত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাঃ নুরুল ইসলাম বাদল এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নথিভূক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে তার বিরুদ্ধে আনিত অন্যান্য তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে, ফরিয়াদিকে ধর্ষনের চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ