ময়মনসিংহে আধুনিক নগর গড়ার প্রত্যয়: পরিচ্ছন্নতা ও ড্রেনেজে জোর প্রশাসক রোকনুজ্জামান সরকারের

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
ময়মনসিংহ নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্য নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত সিটি কর্পোরেশন প্রশাসক রোকনুজ্জামান সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নগরীর সার্বিক উন্নয়নে বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ করেছেন।
নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপ‚র্ণ স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা ছিল নাগরিকদের অন্যতম ভোগান্তির কারণ। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রশাসক রোকনুজ্জামান সরকার দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন। তিনি বলেন, একটি শহরের সৌন্দর্য ও বাসযোগ্যতা অনেকাংশে নির্ভর করে তার পরিচ্ছন্নতা ও সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থার উপর। তাই ময়মনসিংহ নগরীকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে হলে এ দুই খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রশাসকের পরিকল্পনার মধ্যে রয়েছে নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার করা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো। পাশাপাশি নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দ্রæত সময়ের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হয়। নাগরিকদেরও এ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুন্দর শহর গড়ে উঠবে। নগরবাসী আশা করছেন, প্রশাসকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ময়মনসিংহ একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরী হিসেবে নতুন পরিচিতি পাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ