ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহের মদনে অন্তঃসত্ত¡া এক শিশুর ভ্র‚ণের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে র্যাব-১৪। বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহে র্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির কমান্ডিং অফিসার (সিও) নায়মুল হাসান। তিনি বলেন, ভ্র‚ণের কোনো ডিএনএ পরীক্ষা এখনো করা হয়নি। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা এ বিষয়ে ব্যবস্থা নেবেন। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে। এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্র‚ণের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে এমন ‘অবৈজ্ঞানিক’ তথ্য ছড়িয়ে পড়ে। কয়েকজন পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ অনেকেই তাদের ফেসবুক আইডি থেকে এ ধরনের দাবি করেন। এসব দাবির ভিত্তিতে অভিযুক্ত মাদরাসা শিক্ষকের সংশ্লিষ্টতা নেই বলেও প্রচার করা হচ্ছিল। তবে র্যাব জানায়, মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনমপুর গ্রামে অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মামলার অভিযোগে জানা যায়, আমান উল্লাহ নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন, যেখানে ভুক্তভোগী শিশুটি পড়াশোনা করত। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২ অক্টোবর তিনি শিশুটিকে নির্যাতন করেন। পরবর্তীতে গত ১৮ এপ্রিল নেত্রকোনার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষায় শিশুটি অন্তঃসত্ত¡া বলে জানা যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় মামলা দায়ের করেন। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ