ময়মনসিংহে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য
১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর জেলা পর্যায়ের শুভ উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ২ শনিবার মে বিকাল ৩টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কিশোর-কিশোরীরা ২৬ টি দল অংশ নেয়। আয়োজনের মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এছাড়া স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সিটিকরপোরেশন প্রশাসক জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের খেলাধুলা অন্তর্ভুক্ত থাকবে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সুস্থ ও মেধাবী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ