ময়মনসিংহে প্রতারনার ফাঁদে কলেজছাত্র আইফোন-ল্যাপটপ ও নগদ টাকা লুট

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):

ময়মনসিংহে ফেসবুকে সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন নাজমুল হাসান নাঈম (১৯) নামে এক কলেজছাত্র। এ ঘটনায় দুই তরুণীকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলো- সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) এবং ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী নাঈম আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। পড়াশোনার সুবিধার্থে কলেজ রোডের মীরবাড়ি এলাকার একটি মেসে থাকেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফেসবুকের “টু লেট ময়মনসিংহ” গ্রæপে একটি সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখে সেখানে যোগাযোগ করেন। পরদিন বাসা দেখতে গেলে গুলকিবাড়ী এলাকার ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। কক্ষের ভেতরে ঢোকার পরপরই চারজন নারী ও চারজন যুবক অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে। তার আইফোন, ল্যাপটপ ও নগদ ৫ হাজার টাকা লুট করে নেয় চক্রটি। পরে অস্ত্রের ভয় দেখিয়ে কাছের একটি এটিএম বুথ থেকে আরও ২০ হাজার টাকা তুলে নেয়। পরে সেখান থেকে ছাড়া পেয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই তরুণীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরে রাতেই কোতোয়ালি মডেল থানা পুলিশ সেটি মামলা হিসেবে রেকর্ড করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এ চক্রে অন্তত চার তরুণী ও চার তরুণ জড়িত। চক্রের অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ