ময়মনসিংহে রেলস্টেশনে দুদকের অভিযান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্যঃ

দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে।  এই অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি এবং যাত্রী হয়রানির প্রমাণ পাওয়া গেছে।   আজ বুধবার দুদকের তিন সদস্যের একটি দল দুপুরে স্টেশন এলাকায় অভিযান চালায়।

অভিযানে রাজীব সরকার ও সোহেল রানা নামের দুই বুকিং কর্মচারীর কাছ থেকে কালোবাজারির টিকিট জব্দ করা হয়েছে। এছাড়া, বেসরকারি ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট জিল্লুর রহমান বাবুর বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ এবং টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ মিলেছে।

ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. বুলু মিয়া জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং প্রাপ্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এই অভিযানের ফলে যাত্রী হয়রানি কমাতে এবং টিকিট কালোবাজারি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ