ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মাজেদ বাবুর মতবিনিময়

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন। মাজেদ বাবু বলেন, আমার নেতা তারেক রহমান যা ভালো মনে করেছেন, তাই করেছেন। আমি কৃতজ্ঞ তাঁর প্রতি। ঈশ্বরগঞ্জবাসীর কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, শরীফ আবেদীন জায়েদী,রাহুল সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ