মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, আমরা চাই জনগণের কাছে নির্ভুল ও সত্য তথ্য পৌঁছাক, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং গণমাধ্যমের প্রতি আস্থা আরও দৃঢ় হয়। গতকাল সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ডিজিটালাইজেশন প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে গণমাধ্যম খাতকে আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন নীতিমালার সংস্কারে কাজ করা হবে। সাংবাদিকদের কর্মপরিবেশ নিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সচিবালয়ে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানটি আধুনিক ও উপযোগী নয় -আমার নান্দাইলের ভাঙ্গা রাস্তাঘাটের মতো। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। প্রতিমন্ত্রী ভুল-ত্রæটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহŸান জানান এবং বলেন, এতে সরকার ও জনগণ উভয়েরই উপকার হবে। অতীতের বিষয় নিয়ে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলীসহ সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ