মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রুহুল আমিন রাজু (জামালপুর)ঃ
“গাছ লাগান, গাছ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে মেলান্দহের নাংলা ইউনিয়নে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মস‚চি। রবিবার দুপুরে নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মস‚চিতে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার ও স্বেচ্ছাসেবী সরকার জাকিউল। শুধু চারা বিতরণই নয়, শিক্ষার্থীদের গাছের যত্ম নেওয়া ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে দিকনির্দেশনাও দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করে, তবে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় ভ‚মিকা রাখা সম্ভব হবে। এসময় নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা স্থানীয় জনগণকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম। আয়োজকরা জানান, এ ধরনের কর্মস‚চি শুধু বৃক্ষরোপণে সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এর ম‚ল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। অনেক শিক্ষার্থী গাছের চারা হাতে নিয়ে নিজেদের বাড়ির আঙিনায় তা রোপণের অঙ্গীকার করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ