নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে নগরবাসী গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন।
আবহাওয়া অধিদপ্তরের প‚র্বাভাসে বলা হয়েছে, রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-প‚র্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হবে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-প‚র্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
অন্যদিকে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প‚র্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
একইসঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।