রুহিতার চরে আইন-শৃঙ্খলা রক্ষার দাবিতে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

বরগুনার বামনা উপজেলার ম্যাপভুক্ত রুহিতার চর এলাকায় অবৈধভাবে চরের জমি দখলের অভিযোগে চরম উত্তেজনা বিরাজ করছে। স¤প্রতি বেতাগী উপজেলার সরিষামুড়ি, কালিকাবাড়ি ও বলইবুনিয়া এলাকার একটি প্রভাবশালী দুর্বৃত্ত চক্র জোরপূর্বক চরে ঢুকে কৃষকদের ফসল কেটে নেওয়ার পাশাপাশি নতুন ঘর নির্মাণের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বামনা শহরে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন বামনা উপজেলার সর্বস্তরের জনগণ। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ, চরের শান্তি নিশ্চিতকরণ এবং চাষিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন। একই সাথে রুহিতার চর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা আজ উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
বামনার রুহিতার চর এলাকার স্থায়ী ও অস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রাপ্ত কৃষকরা জানান, গত ৫ জুলাই দুর্বৃত্তরা প্রায় পাঁচ একর জমির উঠতি ফসল কেটে নেয়। এতে কৃষকদের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। একই সাথে মাছ ধরার প্রায় পাঁচ শতাধিক ফাঁদ লুট করে নিয়ে যায় তারা। এছাড়া ১১ জুলাই খালের বাঁধ কেটে দেওয়ার মাধ্যমে ধানের বীজ নষ্ট করা হয় এবং ২৯ জুলাই ২৩ জন কৃষকের ১০৯টি মহিষ লুট করে নেয় দুর্বৃত্তরা। যার আর্থিক মূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ ও দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মধ্যস্থতায় লুটকৃত মহিষ ফেরত আনা সম্ভব হয়। তবে চরের পরিস্থিতি এখনও উত্তপ্ত। বেতাগীর ভূমিদস্যুদের বিরুদ্ধে কোনো কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করায় কৃষকরা নিজেদের জীবন ও সম্পদ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চাষিরা অভিযোগ করেন, চরের জমি দখল করে বেতাগীর কিছু লোক ইতোমধ্যেই নতুন টিন শেড ঘর তৈরি করেছে এবং আরও ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। সরকারি বরাদ্দপ্রাপ্ত খাস জমিতে খাল কেটে চরের সীমানা বিভাজনেরও অপচেষ্টা চালানো হচ্ছে। চাষিদের দাবি, রুহিতার চর সম্পূর্নরূপে বামনা উপজেলার ম্যাপভুক্ত এবং বেতাগী উপজেলার কোন ম্যাপে অন্তর্ভুক্ত নয়। সেহেতু চরের ওপর বেতাগী উপজেলার কোনো দাবির আইনি ভিত্তি নেই।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ