মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার ও অনলাইন পোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ডিসেম্বর সোমবার গোলাকান্দাইল ভুঁইয়া বাড়ি মিলনায়তনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এ মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আব্দুল আজিজ, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, ভোলাবো ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো প্রমুখ।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, সংবাদ শিরোনাম