রূপগঞ্জে টাইগার সিমেন্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আবু কাওছার মিঠু :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকায় অবস্থিত কারখানার কন্ট্রোল রুমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস পরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পাওয়ার পর কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।তিনি আরও জানান, কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ