মোঃ আবু কাওছার মিঠু(রূপগঞ্জ):
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলর্ণায়তনে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার(গ)মেহেদী, রূপগঞ্জ উপজেলা পূর্বাচল উপশহরের রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান,সেনাবাহিনী অফিসার ক্যাপ্টেন মোঃ আবরার হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ,রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা,উপজেলার দুর্যোগ ও ক্রাণ অফিসার আইমিন সুলতানা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক সহ পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারি সকলেই সবাই উপস্থিত ছিলেন।