লন্ডনে সাইফুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃসিফন মিয়া, লন্ডন থেকে :

বাংলাদেশের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী,মরহুম এম সাইফুর রহমান এর ১৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মরহুম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইস্ট লন্ডনের বেথনাল গ্রীণস্থ অট্রিয়াম হলে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে আয়োজিত সভা যৌথভাবে পরিচালনা করেন,সংগঠনের সাধারণ সম্পাদক মোঃঅদুদ আলম, সাংগঠনিক সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী ও প্রচার সম্পাদক রিয়াদ আহাদ। দেলোয়ার হুসেন আহাদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ স্বরণ সভা ও দোয়া মাহফিল শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম সাইফুর রহমানের সুযোগ্য সন্তান এম নাসের রহমান। তিনি বলেন, বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ছিলেন একজন সংস্কারক ও দেশপ্রেমিক।যার দূরদর্শিতা ও নিষ্ঠা বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন গতিপথে পরিচালিত করে। বাংলাদেশের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা অর্থমন্ত্রী যিনি সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক।

দেশের আর্থীক শৃঙ্গখলা আনয়নে তিনি ছিলেন অনড়। দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকেও শিকড়ের সাথে তিনি ছিনেন নিবীড় ভাবে জড়িত। আয়োজিত সভায় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, ভয়েস ফর গেøাবাল বাংলাদেশিস এর প্রেসিডেন্ট ড. হাসনাত এম হুসেন এমবিই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসস্ট্রিস সাবেক প্রেসিডেন্ট ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই, প্রফেসর শাহগীর বক্তত ফারুক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের সিনিয়র সহ সভাপতি শরিফুজ্জামান চৌধুরী তপন, অন্যতম সহ সভাপতি নুরুল ইসলাম সেলুন, আব্দুল মুয়িদ খান বাদশাহ, সংগঠনের অন্যতম সদস্য শাইখুল ইসলাম সেকুল, দাদাকে নিয়ে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন মরহুম এম সাইফুর রহমান সাহেবের নাতনি আমিরা রহমান।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র, যা উপস্থিত সবাইকে আবেগে ভাসিয়ে তোলে। পরে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুলসংখক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে নৈশভোজের মধ্য দিয়ে আবেগময় এই স্মরণসভা শেষ হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ