মোঃসিফন মিয়া (লন্ডন থেকে):
হোয়াইটচ্যাপেল আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি বাসস্থান সংকট, অপরাধ ও অসামাজিক কার্যক্রম, অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসেবার ঘাটতি। এই বাস্তবতায় একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও জনমুখী নেতৃত্বের প্রয়োজন, যিনি শুধু প্রতিশ্রুতি দেবেন না, বরং কাজের মাধ্যমে পরিবর্তন আনবেন। এমন একজন প্রার্থী হলেন কাউন্সিলর পদপ্রার্থী শাহ সুহেল আমীন। শাহ সুহেল আমীন শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন ভালো লেখক, তুখোর সংগঠক এবং একজন আইনজীবীও বটে। তার বিশ্লেষণক্ষমতা, নেতৃত্বগুণ এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে একজন দক্ষ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে গড়ে তুলেছে।
তিনি ইতোমধ্যে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সময়ে ফোর্ড স্কয়ার এলাকায় উন্নত পেভমেন্ট, পার্ক সংস্কার, নিরাপদ সড়ক নির্মাণ এবং স্কুল সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদারের মতো কাজ বাস্তবায়িত হয়েছে। তিনি “অপারেশন কন্টিনিউম”-এর মাধ্যমে সংগঠিত অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখেছেন, যা স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর হয়েছে।একজন স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবী ও আইনজীবী হিসেবে তিনি এলাকার মানুষের বাস্তব সমস্যাগুলো গভীরভাবে বোঝেন। তিনি জানেন, মানুষের প্রত্যাশা শুধু উন্নয়ন নয়—নিরাপত্তা, সাশ্রয়ী বাসস্থান, পরিষ্কার পরিবেশ এবং কার্যকর জনসেবা।
শাহ সুহেল বিশ্বাস করেন, একটি শক্তিশালী কমিউনিটি গড়ে ওঠে পারস্পরিক আস্থা, সম্মান ও কাজের মাধ্যমে। তিনি প্রতিশ্রুতি দেন কোনো বিভাজন নয়, কোনো পক্ষপাত নয় সবাইকে নিয়ে কাজ করবেন একটি উন্নত হোয়াইটচ্যাপেল গড়তে।এই নির্বাচনে আপনার একটি ভোট হতে পারে পরিবর্তনের সূচনা। হোয়াইটচ্যাপেলের উন্নয়ন, নিরাপত্তা ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য শাহ সুহেল আমীনকে ভোট দিন । #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম