নিজস্ব প্রতিবেদক ঃ
শরীয়তপুরের পাঁচটি মেগা প্রকল্পে ভুয়া অবকাঠামো দেখিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণপূর্তের অসাধু কর্মকর্তাদের সহায়তায় ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে দালাল চক্র হরিলুটে মেতে ওঠে এর প্রধান হোতা ছিলেন নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ঢালী। কয়েকটি প্রকল্পে হাজার কোটি টাকা লোপাট হয়েছে চেয়ারম্যান আলমগীর ঢালীর নেতৃত্বে এই দালাল চক্রের মাধ্যমে। এই প্রকল্প গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শরীয়তপুর চারলেন প্রকল্প, পদ্মা সেতু প্রকল্প, পদ্মা সেতু বেরিবাঁধ প্রকল্প, পদ্মা সেতুর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট প্রকল্প, শেখ হাসিনা তাঁত পল্লী প্রকল্প। জমির মালিকানা নিয়ে আদালতে মোকদ্দমা চলমান থাকা সত্বেও ভূয়া কাগজ সৃজন করে চেয়ারম্যান আলমগীর ঢালী এবং তার চাচাতো ভাইদের নামে আলাদা কোটি কোটি টাকা ক্ষতি পূরণ বিল উত্তোলন করা হয়। যার প্রমাণ প্রতিবেদকের হাতে রয়েছে। আলমগীর ঢালী পিতা মজিদ ঢালী, রেজাউল ঢালী পিতা মোসলিম ঢালী, খালেক ঢালী পিতা গয়েজ উদ্দিন ঢালী, জসিম ঢালী পিতা ইউসুফ ঢালী এদের নামে হিসাব মহা নিয়ন্ত্রক বাংলাদেশ সিজিএ ইস্যু করা চেকের প্রমানপত্র এ প্রতিবেদকের হাতে রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী এবং তার অধীনস্থ দালাল চক্র বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ এর আগাম তথ্য পাওয়ার পর স্থানীয় মালিকদের লোভ-লালসা দেখিয়ে চুক্তিপত্রের মাধ্যমে তড়িঘড়ি করে রাতারাতি ঘর, গাছের বাগান, মুরগির খামার, মাছের খামার, ডীপ টিউব-অয়েল, স’মিল বা করাত কল, পাকা ভবন ও মাছের সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে জেলা প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় অবকাঠামো বিলের তালিকায় অন্তর্ভুক্ত করেন এবং এসব বিল গণপূর্ত বিভাগের সহকারি প্রকৌশলীদের সহযোগিতায় নিম্নমানের অবকাঠামু গুলোকে চার থেকে পাঁচ গুণ বেশি হারে অবকাঠামো গুলোর ক্ষতিপূরণ বিল তৈরি করান। জেলা প্রশাসক কার্যালয়ের এল.এ শাখার মাধ্যমে ব্যাংক চেক গ্রহণ করে সরকারি বিল উত্তোলন করেন।
অনুসন্ধানে আরো জানা যায়, এই দালাল চক্র চেয়ারম্যান আলমগীর আলীর নেতৃত্বে বেশ সক্রিয় ও সংগঠিত। তাদের বেশ কিছু ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। যেগুলো নিম্নে উল্লেখ করা হলো,(১)আলমগীর ঢালী পিতা:মৃত মজিদ ঢালি, স্থায়ী ঠিকানা- হাজী গজোদ্দীনয় ঢালি কান্দি, থানা- পদ্মা সেতু দক্ষিণ, জেলা- শরীয়তপুর, (২)বাহাদুর হাওলাদার, পিত-কালু হাওলাদার, স্থায়ী ঠিকানা:গ্রাম দোতারা, ইউনিয়ন কাঠালবাড়ি, থানা-শিবচর, জেলা মাদারীপুর (৩) এমদাদ মাদবর, পিতা: দবির মাদবর, স্থায়ী ঠিকানা:পশ্চিম নাওডোবা, জৈনুদ্দিন মাদবর কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (৪) লাল মিয়া মোলঙ্গী, পিতা:হানিফা মোলঙ্গী, স্থায়ী ঠিকানা:পশ্চিম নাওডোবা সিকিম আলী মোলঙ্গী কান্দি, থানা:পদ্মা সেতু দক্ষিণ (৫ ) খোকন বাঙ্গি পিতা: আলী আহমেদ বাঙ্গি, স্থায়ী ঠিকানা:নাওডোবা, চর মজিদ ঢালীর কান্দি, থানা:পদ্মা সেতু দক্ষিণ (৬) লিপি, পিতা:খালেক শিকদার, বর্তমান ঠিকানা:নাওডোবা মাইনুদ্দিন জমাদ্দার কান্দি, থানা:পদ্মা সেতু দক্ষিণ (৭) দেলোয়ার মুন্সী, পিতা:মৃত রশিদ মুন্সী, স্থায়ী ঠিকানা: নাওডোবা বাজার সংলগ্ন হাজী মন্নাফ ফকির কান্দি, থানা:পদ্মা সেতু দক্ষিণ (৮) মেজবা জমাদ্দার, পিতা:মৃত শফিউদ্দিন জমাদ্দার, স্থায়ী ঠিকানা:পশ্চিম নাওডোবা মাইনুদ্দিন জমাদ্দার কান্দি, থানা:পদ্মা সেতু দক্ষিণ (৯) সামাদ মাঝি, পিতা:আবু আলী মাঝি, স্থায়ী ঠিকানা:পশ্চিম নাওডোবা সদাগর কান্দি, থানা:পদ্মা সেতু দক্ষিণ, জেলা:শরীয়তপুর, (১০) নাজমুল মোল্লা, পিতা:মৃত সত্তর মোল্লা, স্থায়ী ঠিকানা: নাওডোবা বাজার সংলগ্ন, থানা:পদ্মা সেতু দক্ষিণ, (১১) ইলিয়াস মাতবর, পিতা :ইব্রাহিম মাদবর, স্থায়ী ঠিকানা:- নাওডোবা হাওলাদার মারকেট, থানা:পদ্মা সেতু দক্ষিণ, (১২) বাদল জমাদার, পিতা:মৃত কবির জমাদ্দার, স্থায়ী ঠিকানা: নাওডোবা মাইনুদ্দিন জমাদ্দার কান্দি, থানা:পদ্মা সেতু দক্ষিণ(১৩) মিন্টু হাওলাদার, পিতা মুজাম হাওলাদার,হাওলাদার মারকেট(১৪) হারুন হাওলাদার, পিতা:আক্তার হাওলাদার, স্থায়ী ঠিকানা: নাওডোবা মহসিনা মাদ্রাসা সংলগ্ন, থানা:পদ্মা সেতু দক্ষিণ,(১৬) কাশেম ফকির,পিতা: হামিজ উদ্দিন ফকির,স্থায়ী ঠিকানা: নাওডোবা সিকিম আলী পঞ্চায়েত কান্দি, থানা- পদ্মা সেতু দক্ষিণ(১৭) মননা মাদবর, পিতা:কালাই মাদবর, নাওডোবা বালিয়া কান্দি, থানা- পদ্মা সেতু দক্ষিণ (১৮) জালাল মাদবর, পিতা-রশিদ মাদবর, স্থায়ী ঠিকানা-হাজি গজোদ্দিনয় ঢালি কান্দি (১৯) মজিদ বেপারি, পিতা: রহোম বপারী, স্থায়ী ঠিকানা-হাজি গয়জোদ্দিন ঢালি কান্দি (২০)খোলিল মাদবর, পিতা-রশিদ মাদবর স্থায়ী ঠিকানা-হাজি গয়জোদিন ঢালি কান্দি, থানা- পদ্মা সেতু দক্ষিণ ( ২১)রোকন ঢালি, পিতা মূত মোজাফ্ফর ঢালি, স্থায়ী ঠিকানা-কলম ঢালির কান্দি, থানা- পদ্মা সেতু দক্ষিণ (২২)ছালাম শেখ পিতা- হাতেম শেখ,স্থায়ী ঠিকানা-ওমর টেক মিঠু পুনাই হাজীর কান্দি (২৩)আওলাদ জাহাজি, পিতা মূত হযরত জাহাজি, স্থায়ী ঠিকানা – মজিদ বেপারী কান্দি পূব নাওডোবা, থানা- পদ্মা সেতু দক্ষিণ (২৪) বাবুল হাওলাদার, পিতা-লালমিয়া হাওলাদার, নাওডোবা হাওলাদার মারকেট, থানা- পদ্মা সেতু দক্ষিণ (২৫)ইছুব শনি পিতা, সিরাজ শনি, স্থায়ী ঠিকানা- ইছুব বেপারি কান্দি, ইউনিয়ন -কাদিরপুর, থানা- শিবচর, জেলা- মাদারিপুর, (২৬)আজিজ হাওলাদার, পিতা, আলেপ হাওলাদার, স্থায়ী ঠিকানা- হাজি গয়জোদ্দিন ঢালি কান্দি,থানা-পদ্মা সেতু দক্ষিণ, জেলা- শরীয়তপুর।
এছাড়াও এসব দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন মেগা প্রকল্পে সরকারের হাজার কোটি টাকা লুটপাট এর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, মন্ত্রিপরিষদ বিভাগ, শরীয়তপুর জেলা প্রশাসকসহ মোট আটটি দপ্তরে জনস্বার্থে একটি অভিযোগ দেওয়া হয়েছে। নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী এবং অভিযুক্ত দালালদের বিষয়ে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তবে সরকারি কোষাগারে হাজার কোটি টাকা ফেরত আনা যাবে বলেও অভিমত প্রকাশ করেছেন স্থানীয়রা।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম