শিবচরে ‌এক্সপ্রেসওয়েতে প‌রিবহনে চাঁদাবা‌জি, আটক ১

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধিঃ

ঢাকা-ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়ের শিবচরের সূর্যনগর যাত্রীছাউনিতে যাত্রীবা‌হি বাসে চাঁদাবাজির সময়  রাসেল মোল্লা‌ক(২২) কে গ্রেফতার করেছে শিবচর থানা পু‌লিশ। আটককৃত রাসেল মোল্লা উপ‌জেলার সন্না‌সিরচর গু‌প্তের কা‌ন্দি গ্রামের হেলাল মোল্লার ছেলে। গতকাল সোমবার বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়।

পু‌লিশ সূত্রে জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়ের সূর্যনগর যাত্রীছাউনি‌তে ঢাকাগামী বাস থামলেই বা‌সপ্রতি ৩০‌ থেকে ৪০টাকা করে চাঁদা নিতো স্থানীয় এক‌টি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে এই চাঁদাবা‌জি করে যাচ্ছে চক্রটি। বিষয়‌টি দৈ‌নিক যুগান্তরসহ বেশ‌কিছু গনমাধ‌্যমে তুলে ধরে সাংবা‌দিকরা। গে‌লো কিছু‌দিন পূর্বে গনমাধ‌্যম কর্মীদের রিপোর্ট দে‌খে সেন‌া বা‌হিনী, পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবা‌জি ব‌ন্ধ করে ।তবে  চক্রটি প্রশাস‌নের নিষেধ না শু‌নে আবারও চাঁদাব‌জি শুরু ক‌রে। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সোমবার বিকেলে সূর্যনগর বাসস্টান্ডে চাঁদাবাজির সময় একজনকে আটক করে  পু‌লিশ।

নাম প্রকা‌শে অনইচ্ছুক স্থানীয় এক বা‌সিন্দা জানান, এটি এক‌টি এক্স‌প্রেসও‌য়ে। সূর্যনগ‌রে এক‌টি যাত্রী ছাউনি রয়ে‌ছে। এখা‌নে বাস থামা‌লেই, স্থানীয় বখা‌টের‌া প‌রিবহ‌নের চালক-‌হেলপা‌রের কাছ থে‌কে চাঁদা নেয়। এটা একটা অন‌্যায়। একজন আটক হ‌য়ে‌ছে, ত‌বে এই চ‌ক্রের মূল হোতা‌দেরও গ্রেফতার কর‌লে চাঁদাবা‌জি বন্ধ হ‌বে।

শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ জানান, এক্স‌প্রেসও‌য়ের যাত্রী ছাউনি‌তে প‌রিবহ‌নে চাঁদাবা‌জির সময় হা‌তেনা‌তে একজন‌কে আটক করা হয়ে‌ছে। এখা‌নে যেই চাঁদাবা‌জি কর‌বে তাকেই গ্রেফতার করা হ‌বে। কাউকে ছাড় দেয়া হ‌বে না।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ