মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বিজয় র্যালী শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ইসলামী আন্দোলন গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম নিহত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী বেতমোর উসসিতলা এলাকায় ওই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।
ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ জানান, আমতলী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার “ইউনিক” পরিবহনের চাপায় ঘটনা¯’লেই রেজাউল করিম নিহত হন। নিহত রেজাউল করিম ইসলামি আন্দোলন আমতলী উপজেলা শাখার আয়োজনে জুলাই ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠানে যোগদান শেষে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে তাকে বহন করা মোটরসাইকেলটিকে ঘাতক বাসটি চাপা দেয়।
এতে তার মাথা থেতলে গিয়ে ঘটনা¯’লেই তিনি নিহত হন।