সরকারি অফিসে প্রকাশ্যে ধূমপান, সমালোচনার ঝড়

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:
নিজ অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাজধানীর গণপূর্ত বিভাগের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) সার্কেল-১, এর সহকারী প্রকৌশলী এনামুল হক। সরকারি দপ্তরে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্তে¡ও এমন কর্মকান্ডকে শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেছেন সহকর্মীরা ।
সূত্র জানায়, অফিস সময়েই এনামুল হককে নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায়। ঘটনাটি সহকর্মীদের নজরে আসার পর অফিসে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মনে করছেন, সরকারি চাকরিজীবী হিসেবে এমন কর্মকান্ড সরকারি বিধি-বিধান ও কর্মনৈতিকতার পরিপন্থী।
ঘটনার সূত্রে জানা গেছে, গণপূর্ত বিভাগের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়রা বিনতে রেজার সাক্ষাৎকার নিতে গেলে সাংবাদিককে সরাসরি তার কক্ষে ঢুকতে অনুমতি দেওয়া হয়নি। পরিবর্তে তাকে পাঠানো হয় সহকারী প্রকৌশলী এনামুল হকের কক্ষে।
সেই সময় সাংবাদিকের সামনেই নির্দ্বিধায় প্রকাশ্যে সিগারেট টানতে থাকেন এনামুল হক । সরকারি অফিসে একজন প্রকৌশলীর এমন আচরণে সাংবাদিক ও উপস্থিত কর্মচারীরা হতবাক হন।
সরকারি কর্মচারী আচরণবিধি এবং ধ‚মপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, সরকারি দপ্তরের অভ্যন্তরে ধূমপান দন্ডনীয় অপরাধ। তবুও এমন ঘটনায় দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর গণপূর্ত দপ্তরের ভেতরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, একজন সরকারি প্রকৌশলীর এমন আচরণ দৃষ্টান্তম‚লকভাবে শাস্তিযোগ্য হওয়া উচিত, যাতে অন্যরা ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে নিরুৎসাহিত হয়। এ বিষয়ে গণপূর্ত বিভাগের কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি উঠেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ