সাঘাটায় মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃজিল্লুর রহমান সাঘাটা (গাইবান্ধা):

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।

মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোর থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১ হাজার ২শ পিস ‘নাইম মুলিড বাবা’ নামে নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি বাটন ফোন এবং নগদ ৩ হাজার ৮ শ ৫১ টাকা। হেলালের ঘর মালিক মোঃ সুজন ৩২ পিতা মৃত বাহাদুর নিজস্ব অফিস থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম ও কেরু মদের একটি খালি বোতল পাওয়া যায়, তবে সুজনকে ঘটনার স্থলে পাওয়া যায়নি।

সাঘাটা সেনা ক্যাম্পের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক আসামিদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ