সাভারে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তৌকির আহাম্মেদ,সাভার(ঢাকা)

লিও ক্লাব অব ঢাকা সাভারের আয়োজনে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের সহযোগিতায় সাভারে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার  বিতরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে রিকশা চালক, পথচারী ও অসহায় দুস্থদের মাঝে এ ঈদ সামগ্রী ও ইফতার তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার এর প্রেসিডেন্ট লায়ন দেলোয়ার হোসেন মাদবর।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার এর সেক্রেটারি লায়ন মো: সারোয়ার হোসেন, লায়ন্স ক্লাব অব ওয়ান প্লাস এর প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মো: হারুনর রশীদ গাজী,  লিও জেলা ৩১৫ এ১ বাংলাদেশ এর প্রাক্তন জেলা সভাপতি লায়ন বাধন আহমেদ, লিও ক্লাব অব ঢাকা সাভার এর প্রেসিডেন্ট লিও হামিদুর রহমান ও লিও ক্লাব অব ঢাকা সাভার এর প্রাক্তন প্রেসিডেন্ট লিও জহিরুল ইসলাম শিপন।

সাভারের সাবেক এমপি লায়ন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমজেএফ এর সৌজন্যে শতাধিক মানুষের মাঝে এসব  ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার বিতরণ করা হয়েছে বলে জানান লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার এর প্রেসিডেন্ট লায়ন দেলোয়ার হোসেন মাদবর।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ