রেজাউল করিম খান:
সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীদেরকে নিয়ে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভ‚মিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদেরকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, সংবাদ প্রকাশের পূর্বে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিং করা জরুরী। আমরা মনে করি এ কর্মশালাটি সাংবাদিকদেরকে যথাযথ পেশাদারিত্বের সাথে সংবাদ প্রচারে সহায়তা করবে’।
উক্ত অনুষ্ঠানের সভাপতি রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদিুজ্জামান বলেন, গুজব একটি সমাজবিরোধী ব্যাধি। তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ ক্ষেত্রে গণমাধ্যমের সতর্ক ও দায়িত্বশীল ভ‚মিকা অপরিহার্য।”গুজব প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের ভ‚মিকা এবং সরকারের তথ্য প্রচার কার্যক্রমকে জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।