নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপির নেতা ও সাংবাদিক রেজাউল করিম খান বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবার স‚ত্রে জানা যায়, গত রোববার এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং বর্তমানে শহরের ভাসানী রোডের সয়াধানগড়া উত্তরপাড়ায় নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। আহতের খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় তার বাসভবনে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় তিনি আহত রেজাউল করিম খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি দ্রæত সুস্থতা কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, সদর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম আজিম, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদত হোসেনসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিকে, আহত সাংবাদিক রেজাউল করিম খানের চিকিৎসার খোঁজখবর নেওয়া এবং পাশে দাঁড়ানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, বিপদের সময়ে নেতৃবৃন্দের পরিবারের পাশে দাঁড়ানো তাদের জন্য মানসিকভাবে বড় সহায়তা হিসেবে কাজ করছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সারাদেশ