শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় এমপি জননেতা অধ্যাপক মাজেদুর রহমান । শনিবার( ৭ মার্চ) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর ভাঙ্গনের শিকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।পরে তিনি মির্জাপুর ঘাটে উপস্থিত জনতার উদ্দেশ্য বক্তব্য দেন।তিনি বলেন,স্বাধীনতার ৫৫ বছরে সুন্দরগঞ্জে রাস্তাঘাটসহ উন্নয়নমুলক কাজ হয়েছে মাত্র ৩৫ %। সরকারে উন্নয়নমুলক কাজের সুষমবন্টণ হলে বাকী ৫ বছরে ৬৫ % কাজ করা সম্ভব ।শত বছরের ঐতিহ্যবাহি মির্জাপুর ঘাটে ব্রীজের কাজ অতিদ্রæত শুরু করা হবে।সরেজমিনে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ভাঙ্গনের এলাকার তালিকা করে কতৃপক্ষের সাথে কথা বলে অতিদ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা জামাতের নেতৃবৃন্দ, বামনডাঙ্গা ইউনিয়ন জামাতের সভাপতি, সাধারন সম্পাদকসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পানি উন্নয়ন বোডের উপ-পরিচালক জানান, নদীভাঙন রোধ একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। তবে নদী সংরক্ষণের ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ