নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ঐ প্রবাসীর সকল প্রকার ফলজবৃক্ষ কেটে ফলে এবং বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি প্রদান করে। ৫ জানুয়ারি সোমবার রাত ৯ ঘটিকায় উপজেলার চর সফিকা এলাকায় প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের বাড়িতে এ তান্ডব চালায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় প্রবাসী জহিরুল ইসলাম লিটনের স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, এখানে বাড়ি করার সময় থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্তাসী- কানাই নগর গ্রামের আ. মোতালেবের পুত্র মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২), এবং চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন, ও হাসানসহ অজ্ঞাত আরও ১০/১২ জন চাঁদার দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল।
উপায়ান্তু না দেখে এর আগে আমি হাসমত ও আউয়ালকে ৭০ হাজার টাকা দেই। তারা এ টাকা মসজিদের তহবিলে দান করবে বলে নিয়ে যায়। কিন্তু মসজিদ কমিটির সভাপতি হাফেজ মিয়া জানান, ওই টাকা মসজিদে দান করা হয়নি। পরে খবর পাই ওই টাকা তারা মসজিদে না দিয়ে আত্মসাত করেছে। এছাড়াও, গত বছরের শেষের দিকে আমার বাড়ির কাজ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করলে ওই চাঁদাবাজরা আবার এসে মিষ্টি খাওয়ার কথা বলে আবার ও চাঁদা দাবি করলে আমি তাদেরকে ১০ হাজার টাকা প্রদান করি।
এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে মাদক সেবন করে ওই চাঁদাবাজরা সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে- এই এলাকায় থাকতে হলে তাদের দাবিকৃত টাকা দিতেই হবে। এ সময় প্রকাসীর স্ত্রী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বাড়িতে হামলা শুরু করে।