সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়ার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব ।শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়।ইসলামী সংগীতশিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানসুর সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করছেন। এই পর্বে সাইমুম শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করছে।

এ ছাড়া বিভিন্ন মহানগর ও বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলো অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা। আজ সকালে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয় হাজার হাজার নেতাকর্মী।

এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশের সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ