মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দিনাজপুরের হাকিমপুর (হিলি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। অভিযানে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
আটক ব্যক্তিরা হলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন মন্ডল (৪৫), চুড়িপট্টি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে রাজু খান, ফুলবাড়ীর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ দুলাল (৪৪), হিলি সিপি এলাকার আকবার মুন্সির ছেলে গোলজার হোসেন এবং নীলফামারীর মিস্ত্রিপাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুড়িপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ