২৪ ঘণ্টায় বরগুনায় ১৬ জনের হাম শনাক্ত, ভর্তি ৮

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান :
সারাদেশের ন্যায় হাম সংক্রমণের আতঙ্কে বরগুনা বাসি। জেলার সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত জেলায় মোট ৮৪ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ জনের নমুনা উন্নত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৮ জনের শরীরে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি একজন রোগীর শরীরে রুবেলা সংক্রমণও নিশ্চিত করা হয়েছে। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে আলাদা ভাবে ৩৭টি শয্যার ব্যবস্থা করা হয়েছে।ভর্তি রোগীদের মধ্যে একজন ছাড়া প্রায় সবাই শিশু।
রোগীর স্বজনরা বলেন,হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত দেখছেন,চিকিৎসা দিচ্ছেন কিন্তু হাসপাতাল থেকে জ্বর বাদে এন্টিবায়োটিক ঔষধ, ইনজেকশন বাহির বাহির থেকে কিনতে হচ্ছে। বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন,মার্চ মাসের শেষের দিকে হাম আক্রান্ত রোগী আসা শুরু হলে – জরুরি বিভাগের সেবার মান বাড়ানো হয়। হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। বর্তমানে হাসপাতালে ১৮ জন রোগী ভর্তি আছেন। বরগুনা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন,সারা দেশের মতো বরগুনাতেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এটি যেন মহামারীতে রূপ না নিতে পারে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। জেলার সব উপজেলা হাসপাতাল গুলোর স্বাস্থ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।আমতলী, পাথরঘাটা ও বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে মোট ছয়টি এবং বেতাগীতে একটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলার বাইরে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি ও মৃত্যুর কোন ঘটনা ঘটেনি। উপসর্গ দেখা দিলে দ্রæত হাসপাতালে পাঠানো এবং আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বরগুনায় হামের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা করছেন জেলার স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ