ডিমলার কুখ্যাত অপরাধী মালেক র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ডিমলা সংবাদদাতাঃ

 

নীলফামারীর ডিমলা উপজেলা এলাকার কুখ্যাত অপরাধী আব্দুল মালেক (৩২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। গতকাল শনিবার গভীর রাতে র‍্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের চৌকস অভিযানিক টিম অভিযান চালিয়ে তাকে করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আব্দুল মালেক ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

 

জানা যায়,গত ১৮ মার্চ ডিমলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এর দক্ষিণ ঝুনাগাছ চাপানী দুদিয়াপাড়া গ্রামের মমতাজের ডাঙ্গা নামক কালভার্টের উপরে অজ্ঞাতনামা ৪ জন দুষ্কৃতিকারী দেশী অস্ত্র হাতে ভিকটিমকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি দেখিয়ে তার নিকটে থাকা নগদ ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ১ টি এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন এবং ১ টি হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম নীলফামারী জেলার ডিমলা থানায় বাদী হয়ে দস্যুতা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫, তারিখ-১৯/০৩/২০২৫, ধারা-৩৯২ ।

 

পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায়  র‌্যাব-১৩ এর একটি চৌকস আভিযানিক দল নীলফামারী জেলার জলঢাকা থানাধীন বালাগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আঃ মালেককে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

ধৃত আসামিকে রাতেই নীলফামারীর ডিমলা থানায় হস্তান্তর করা হয় বলে বিপ্লব কুমার গোস্বামী,অতিরিক্ত পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), বিষয়টি রবিবার (১৮ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

 

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ